ট্রেন লাইনচ্যুত, ময়মনসিংহ-ঢাকা রুটে রেল চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ময়মনসিংহঃ ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনের আগে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে।এর ফলে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার পরে বগি লাইনচ্যুত হয়।তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার আব্দুল্লাহ আল হারুন জানান,লাইনচ্যুত বগি উদ্ধারে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন পাঠানোর প্রস্তুতি চলছে।উদ্ধার কাজ শেষ হলেই ঢাকা ময়মনসিংহ রোডে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

You might also like