ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু,হাসপাতালে ১৪৯২

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) সকাল ৮টার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯৪ জন।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯০৯ শিশুর মৃত্যুর হয়েছে।এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০০ শিশু।এ নিয়ে এখনও পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৯ জনে পৌঁছেছে।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬৫ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৯ জনের।মোট ১ হাজার ১৯৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন।এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন হাসপাতাল ছেড়েছে।স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৩৩ জনের।

You might also like