ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে অন্তত ৩ জন মারা গেছেন।একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন।বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়,মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটিতে,একজন ময়মনসিংহ বিভাগে এবং একজন রংপুর বিভাগে মারা গেছেন।এর আগে চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৯ জনের মৃত্যুর রেকর্ড হয় গতকাল। এ দিন হাসপাতালে ভর্তিও হয়েছিলেন রেকর্ড ১ হাজার ৫৭১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযাহী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩৩ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৯৩৮ জন।

You might also like