ঢাকায় রিপোটার্স ইউনিটিতে সংবিধান ও বাংলাদেশ বিষয়ক বৈঠকে মব হামলার প্রতিবাদে লন্ডনে হৃদয়ে ৭১ এর প্রতিবাদ সমাবেশ
সংবাদ বিজ্ঞপ্তি
সত্যবাণী
লন্ডনঃ গেল ২৯ আগষ্ট ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘মঞ্চ একাত্তর’ আয়োজিত সংবিধান এবং বাংলাদেশ বিষয়ক গোলটেবিল বৈঠকে মুক্তিযোদ্ধা সাংবাদিক শিক্ষকদের উপর জুলাই যোদ্ধা পরিচয়ে স্বাধীনতা বিরোধীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সমাবেশ করেছে কমিউনিটি মঞ্চ ‘হৃদয়ে ৭১‘।গতকাল ৩১ আগষ্ট লন্ডন সময় সন্ধ্যা ৬ঘটিকায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্তরে হৃদয়ে ৭১ এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে ও লেখক গবেষক শাহ ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে ব্রিটেনে বসবাররত মুক্তিযোদ্ধা সাংবাদিক শিক্ষক ও মানবাধিকার কর্মিরা এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন স্বাধীনবাংলাদেশের রাজধানী ঢাকায় মুক্তিযোদ্ধাদের শারিরিক ভাবে নাজেহাল এবং গলা চেপে ধরার দৃশ্য দেখতে হবে যা আমরা কোনদিনকল্পনাও করতে পারিনি । এই ন্যাক্কার জনক ঘটনার মধ্য দিয়েআবারও প্রমাণিত হলো যে একাত্তরের গৌরব গাঁথা মুঁছে ফেলার জন্যস্বাধীনতা বিরোধী চক্র উঠে পড়ে লেগেছে।সরকারের প্রত্যক্ষ মদদপুষ্টএই স্বাধীনতা বিরোধী চক্রকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার জন্যআমরা দল মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে বিশ্বাসীসর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
বক্তারা আরো বলেন আমরা মনে করি এই হামলার পেছেনে সরকারের হাত রয়েছে, তা নাহলে যারা রিপোটার্স ইউনিটির মতোজায়গায় মিছিল সহকারে প্রবেশ করে মবসৃষ্টি করে লাঞ্চিত করলো, অথচ পুলিশ এসে উল্টো ভিকটিমদের এরেষ্ট করে নিয়ে গেল, এখানেই শেষ নয় তাদের উপর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরন করা হয়েছে।ভিডিও ফুটেজে হামলা কারী একজনের পরিয়ও আমরা জেনেছি তার নাম নাম শাকিব আহমদ ( একজন ছাত্র শিবির ক্যাডার) গ্রাম:ঘাগটিয়া- ৯নং ওয়ার্ড,৪নং জয়চন্ডি ইউনিয়ন উপজেলা কুলাউড়া জেলা মৌলভী বাজার সিলেট বিভাগ বর্তমানে ঢাকায় থাকে। দেশের শ্রেষ্ট সন্তানদের আওয়ামীলীগ আখ্যা দিয়ে হামলা করা হয়। আমরা ড. মুহাম্মদ ইউনুসকে জিজ্ঞেশ করতে চাই সংবিধান এবং মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা কি অপরাধ? আমরা মনে করি আপনি ক্ষমতা দখল করার সময় বলেছিলেন রিসেট বাটনে টিপ দেবেন।
আপনার রিসেট বাটনের অর্থ কি বাংলাদেশকে পাকিস্তান বাননো, মুক্তিযোদ্ধাদের অপমান অন্যদিকে স্বাধীনতা বিরোধী ও জঙ্গিদের পৃষ্টপোষকতা করা। আপনি বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্টে পরিণত করেছেন।দেশে কারো জানমালের নিরাপত্তা নেই,নেই কথা বলার অধিকার। প্রতিদিনই তৌহিদি জনতা ও জুলাই যুদ্ধা পরিচয়ে জঙ্গিরা বাংলাদেশকে মবের রাজত্বে পরিনত করেছে, আর আপনার আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করছে। আমরা অপনার ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি।প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান খান,বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন,কাউন্সিলার পুষ্পিতা গুপ্তা,সাংস্কৃতিক কর্মি মুজিবুল হক মণি,মানবাধিকার কর্মি আব্দুর রাজ্জাক মোল্লা,এম সালা উদ্দিন,পিকলু শেখ,ফজলে রাব্বি,মুর্শিদ উদ্দিন আহমেদ,আলী আকবর চৌধুরী,সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল,সাংবাদিক ড.আজিজুল আম্বিয়া প্রমুখ।