ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফের শুরু হচ্ছে বিমানের ফ্লাইট

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের বিমানের ফ্লাইট।বুধবার (১১ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা।তিনি জানান,যাত্রী সাধারণের চাহিদা বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হয়ে যাওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী ১লা জুলাই থেকে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।

You might also like