তুরাগে বস্তিতে আগুন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর তুরাগে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে তুরাগের রানাভোলা এলাকার আব্দুর রহমান হাই স্কুলের পাশের ওই বস্তির আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, এদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনার ভয়াবহতা বিবেচনায় দ্রুততার সাথে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় পৌনে এক ঘণ্টার নিরলস চেষ্টায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির বিবরণ পরে জানানো হবে।