তেহরানে হামলা শুরু করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
সত্যবাণী

ইরান: ইসরায়েলি সেনাবাহিনী তেহরান অঞ্চলে নতুন হামলা শুরু করেছে বলে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হামলার একটি নতুন ঢেউ শুরু হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।এর আগে এক ঘণ্টায় দুই দফায় হামলা চালায় ইরান।ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে আঘাত হানে বলে খবর পাওয়া যায়।ইরান দুই দফায় প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলে।তখন বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শুরু করে।বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।হামলায় ইসরায়েলের মধ্যবর্তী একটি অঞ্চলে পার্কিং এলাকায় আগুন ধরে ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।তবে কেউ হতাহত হয়নি।ইসরায়েল হামলা শুরুর আগে তেহরানের ডিস্ট্রিক্ট এইটিন নামে একটি এলাকার লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়।খবর আল জাজিরার

You might also like