দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের কোরবানির গোস্ত ও ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনা কালীন পবিত্র ঈদুল আযহায় মানবিকতা ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে “ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম” একটি গোরু কোরবানি করে গোস্ত ও খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে ২০০টি দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে বিতরণ করেছে। আজ পবিত্র ঈদুল আযহার ২য় দিন, বৃহঃস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তাদের নিজস্ব কার্য্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করে। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল সংগঠনের সদস্য-শুভাকাঙ্খীদের প্রচেষ্টায় কোরবানিকৃত গোরুর গোস্ত, চাল ও সেমাই।এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মীর রফিকুল ইসলাম বিল্লু, লায়ন মোহাম্মদ আলী হাসমত, সংগঠনের সভাপতি লায়ন মোঃ আশরাফ আলী, সা. সম্পাদক মোঃ ইমাম হোসাইন, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, ইঞ্জি. কাজী মুহাঃ আব্দুল্লাহ, সিনি. যুগ্ম সা. সম্পাদক মোঃ বিপ্লব, কোষাধ্যক্ষ মোঃ ফায়সাল, সা. সম্পাদক মোঃ সাকের, প্রচার সম্পাদক মোঃ সজিব হাসান, দপ্তর সম্পাদক আঃ কাদের সোহেল, ত্রাণ বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সহ সংগঠনের কার্যনির্বাহি সদস্যবৃন্দ।

সংগঠনের সভাপতি লায়ন মোঃ আশরাফ আলী দেশের সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “করোনার বর্তমান পরিস্থিতির কারনে বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক অবস্থা হুমকির সম্মুখীন। অনেক পরিবার সবকিছু হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে পরেছে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি এই ঈদুল আযহায় তাদের মুখে হাসি ফোঁটাতে সক্ষম হবে। “ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম” সবসময় দুঃস্থ-অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে এবং থাকবে।” তিনি করোনার এই কঠিন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। এবং সামাজিক বৈষম্য দূর করে পারস্পরিক সহযোগিতা নিয়ে সবাইকে দুঃস্থ-অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

You might also like