দেশব্যাপী জামায়াতের কর্মসূচি ঘোষণা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াতে ইসলামী।শনিবার (০২ আগস্ট) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রজনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট মঙ্গলবার জামায়াতে ইসলামীর সব মহানগরী ও জেলা শাখাকে শান্তিপূর্ণ গণমিছিল করার আহ্বান জানান।গণমিছিল সফল করতে দলটির নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি নিতে এবং সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে বলেন তিনি।জামায়াতের গণমিছিলে দলটির নেতাকর্মীদের পাশাপাশি দেশের অন্য নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চান।