দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের উদ্দেশে শিবির কর্মীদের ধারাবাহিক সাইবার বুলিংয়ের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়,আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করা হয়।বার্তায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সকল নেতাকর্মীকে কর্মসূচি সফল করার এবং পাশাপাশি তারা নারী নিপীড়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান।

You might also like