নতুন রোগী নেই, আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন ভর্তি রোগীরা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ লাইসেন্স বাতিলের পর রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল থেকে রিলিজ নিয়ে চলে গেছেন প্রায় ১৭৩ জন রোগী।হাসপাতালটিতে নতুন করে কোনো রোগীকে চিকিৎসা নিতে দেখা যায়নি।দায়িত্ব অবহেলার কারণে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।হাসপাতাল থেকে রোগী স্থানান্তরের জন্য ২৪ ঘন্টা সময় বেধে দেয়া হয়।এরপর থেকেই হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীরা অন্যত্র যাওয়া শুরু করে।লাইসেন্স বাতিলের পর থেকে হাসপাতালটিতে নতুন করে কোনো রোগীকে চিকিৎসা নিতে দেখা যায়নি। এখনও হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২৪৩ জন রোগী।তবে আইসিইউ, এনআইসিইউ,এইচডিইউ ও সিসিইউয়ে চিকিৎসাধীন ক্রিটিক্যাল রোগীদের অন্যত্র সরিয়ে নেয়ার ক্ষেত্রে জতিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।এদিকে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করবে বলে জানিয়েছে আদ দ্বীন হাসপাতালের কর্তৃপক্ষ।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা হবে।জনস্বার্থ ও রোগীদের সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন।