নবীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সম্মাননা স্মারক
নিউজ ডেস্ক
সত্যবাণী
নবীগঞ্জঃ নবীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেছে লাল-সবুজ সাইক্লিং ক্লাব, নবীগঞ্জ। শনিবার ১ আগষ্ট ২০২৬ আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে শিক্ষা, সমাজসেবা এবং নবীগঞ্জ পৌরসভার উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করে সংগঠনটি।অনুষ্ঠানে বক্তারা বলেন,অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী একজন সৎ, দক্ষ ও জনবান্ধব,মানবতাবাদি ব্যক্তিত্ব হিসেবে নবীগঞ্জের সকল মহলে একজন গ্রহনযোগ্য মানুষ ।শিক্ষা,সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকান্ডে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সম্মাননা গ্রহণ করে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী লাল-সবুজ সাইক্লিং ক্লাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,যুবসমাজকে খেলাধুলা,ভ্রমণ,পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।তবেই একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক সাইফুল জাহান চৌধুরী,অনুষ্টানে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মোজাহিদ আহমদ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার রশীদ বুলবুল,কাউসার আহমেদ,সৌমিক ও মুন্না প্রমুখ।অনুষ্ঠানের অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন ক্লাবের সদস্যরা।আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।