নরওয়ের অসলোতে নোবেল পিস সেন্টারের’ সামনে প্রবাসীদের মানববন্ধন ও বিক্ষোভ
সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী
নরওয়ের: ফ্যাসিস্ট ড.মুহাম্মদ ইউনূস তার জঙ্গি-সন্ত্রাসী বাহিনীকে দিয়ে বাংলাদেশে যে মানুষ হত্যা,সন্ত্রাস,ধর্ষণ,লুটতরাজ,মানবাধিকার লঙ্ঘন করে চলছে,এইসব নোবেল কমিটির নিকট তুলে ধরতে নরওয়ের অসলোতে নোবেল পিস সেন্টারের সামনে রবিবার, ২৪ আগস্ট ২০২৫, স্থানীয় সময় বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় নরওয়ে আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে একটি হলে স্থানীয় সময় বিকেল ৫টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন, নরওয়ে আওয়ামী লীগের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান খান ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি। অন্যান্যের মাধ্যে বক্তব্য রাখেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসিম কুমার দত্ত, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মিজানূর রহমান মজুমদার খোকন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সুইডেন আওয়ামী লীগের সভাপতি খালেদ চৌধুরী, সুইডেন আওয়ামী লীগ নেতা ড. কবির হোসেন, স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল সাফা, পোল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নান্নু মিয়া, নরওয়ে আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফ শামসসহ নরওয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সোমবার ২৫ আগস্ট ২০২৫ সকাল ১০টায় নরওয়েজীয় নোবেল কমিটি নিকট স্মারকলিপি প্রদান করা হয়।