নামাজে অবহেলা, অলসতার স্বভাব যে কারণে ক্ষতিকর

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন এবং ফরয আমল হলো নামাজ।ঈমানের পর প্রত্যেক মুসলিমের জন্য নামাজ ফরজ করা হয়েছে।তবে নামাজে অবহেলা ও অলসতা প্রদর্শন কেবল আত্মিক ক্ষতির কারণ নয়,এটি মুনাফিকের আলামত হিসেবেও গণ্য করা হয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন: নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে,আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায়, তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়,শুধুমাত্র লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে।
(সুরা নিসা, আয়াত: ১৪২)

এই আয়াতে মুনাফিকদের তিনটি গুণের প্রতি ইঙ্গিত রয়েছে:

১. নামাজে অলসতা করা

২. লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ করা

৩. খুব কমই আল্লাহর জিকির করা

পবিত্র কোরআনের অন্যান্য আয়াতে বলা হয়েছে, তারা নামাজে উপস্থিত হয় কেবল শৈথিল্যের সাথে, আর অর্থসাহায্য করে কেবল অনিচ্ছাকৃতভাবে।
(সুরা আত-তাওবা, আয়াত: ৫৪)

আল্লাহ তায়ালা আরও সতর্ক করেছেন যে, উদাসীন ও অবহেলাপূর্ণভাবে নামাজ আদায়কারীদের জন্য রয়েছে দুর্ভোগ ও ক্ষতি।
(সুরা মাউন, আয়াত: ৪-৫)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এটি হচ্ছে মুনাফিকের নামাজ। সে সূর্যের দিকে তাকিয়ে অপেক্ষা করে। যখন সূর্য শয়তানের দু’ শিংয়ের মাঝখানে পৌছে (ডুবার সময়), তখন সে উঠে চারবার ঠোকর দেয়। আল্লাহর স্মরণ খুবই কম হয়।”
(মুসলিম, হাদিস: ৬২২)

You might also like