নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত করা হয়েছে।আজ শনিবার জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

You might also like