নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি,সাবেক সংসদ সদস্য কুমিল্লা-২ আসনের সেলিমা আহমাদ মেরী ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তার বয়স হয়েছিল ৬৫ বছর।রোববার ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) মহাসচিব এস এম আবুল কালাম আজাদ। তিনি বলেন,সেলিমা আহমাদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আবুল কালাম আজাদ জানান,তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।সোমবার অথবা মঙ্গলবার মরদেহ ঢাকায় পৌঁছাতে পারে।তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদের মৃত্যুতে শোক জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

You might also like