নিরাপত্তা চেয়ে ওসমান হাদির ভাইয়ের জিডি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শহীদ ওসমান হাদির মেঝ ভাই ওমর বিন হাদি।শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানায় এ জিডি করা হয়।জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে তিনি ও হাদীর সন্তানকে হত্যা করা হতে পারে, এমন আশঙ্কায় ভুগছেন। কারণ এখনো হাদির হত্যাকারী চক্র গ্রেপ্তার হয়নি।এ অবস্থায় খুনি চক্র যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। ফলে তিনি ও হাদির সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ ছাড়াও জিডিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। একইসঙ্গে তাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওমর বিন হাদী।এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে শাহবাগ থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

You might also like