নির্বাচন পরবর্তি বাংলাদেশের সাথে ভারত সম্পর্ক নিয়ে সেমিনার

আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর,সত্যবাণী

লন্ডনঃ বুদ্ধিবৃত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘লিংক ইন্ডিয়া’ বাংলাদেশের নির্বাচন এবং ভারতসহ প্রতিবেশীদের সাথে সম্পর্ক শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে।গত ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার সেন্ট্রেল লন্ডনের সেন্ট জেমসেস পার্ক এলাকার একটি হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।লন্ডনে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন লিঙ্ক ইন্ডিয়ার ট্রাস্টি অশ্বিন কুমারস্বামী,সুইস বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফোরামের পরিচালক ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন,গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স কানাডার পরিচালক অধ্যাপক ডঃ হাবিবে মিল্লাত,মার্কিন নৌবাহিনী এবং রোড আইল্যান্ডের মার্কিন স্টেট প্রতিনিধি রবার্ট বব ল্যান্সিয়া,বাংলাদেশ মানবাধিকার ও সংবিধান বিষয়ক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার তানিয়া আমির, লেখক এবং ভূ-রাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেবসরকার।আলোচকের মধ্যে দু‘জন ড. হাবিবে মিল্লাত এবং বব ল্যান্সিয়া ভার্চুয়্যালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন,অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতিও ছিলেন সীমিতি।সেমিনারে আলোচকরা ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।বাংলাদেশের নির্বাচনী ফলাফল এবং বাংলাদেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলি,বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠা,লিঙ্গ সমতা,অর্থনৈতিক ক্ষমতায়ন,সংখ্যালঘু নির্যাতন এবং প্রতিবেশী ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা, বিশেষ করে দুই দেশের জনগণের সাথে সম্পর্ক কি হবে তা নিয়ে বক্তারা আলোকপাত করেন।

You might also like