নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭

নিউজ ডেস্ক
সত্যবাণী

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন।আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।বুধবার (৬ আগস্ট) ভোর রাতে উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে।পরিবারের এক প্রবাসী সদস্যকে বিমানবন্দর থেকে নিয়ে অন্যরা মাইক্রোবাসে নিজ জেলা লক্ষ্মীপুরে ফিরছিলেন অন্যরা।চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

You might also like