পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে ১ নভেম্বর
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন।রোববার (২৫ অক্টোবর) পর্যটন গমন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।সিদ্ধান্ত অনুযায়ী,১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন দুই হাজারের পরিবর্তে সাড়ে তিন হাজার করে পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।