পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

স্পোর্টস: মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ।শুরুতে অবশ্য টস ভাগ্য সহায় হয়নি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে এখনও জয়হীন বাংলাদেশ।পাকিস্তান সিরিজ দিয়ে প্রথম জয়ের খোঁজে নামবে তারা।

একাদশে কারা

বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে। পেসার হিসেবে রয়েছেন নাহিদ রানা, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ। স্পিনার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।পাকিস্তান অবশ্য টেস্ট শুরুর আগেই ধাক্কা খেয়েছে। ছিটকে গেছেন অভিজ্ঞ বাবর আজম।অভিষেক হচ্ছে ওপেনার আজওয়ান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আজওয়ান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলী আগা, শাহীন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।

You might also like