প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ
নিউজ ডেস্ক
সত্যবাণী
গাজীপুর: বিজয়া দশমীর দিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে।নৌকা ডুবির ঘটনায় অঙ্কিতা ও তন্ময় নামে ২ শিশু নিখোঁজ রয়েছে বলে জানা যায়।বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইর তুরাগ নদীতে এই ঘটনা ঘটে।নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায়,দুর্গাপূজা প্রতিমা বিসর্জনে একটি নৌকায় ১০ থেকে ১২ জন ছিল।সন্ধ্যা ছয়টার দিকে নদের পার ঘেঁষে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় একটি নৌকা পানির নিচে যায় ডুবে যায়।সাঁতার কেটে সবাই উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।