প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের

নিউজ ডেস্ক
সত্যবাণী

স্পোর্টস: সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেছে বাংলাদেশ।১৬৫ রান তাড়ায় বাংলাদেশ অলআউট হয়ে গেছে ১৪৯ রানে।শেষ দিকে তানজুম-নাসুমের লড়াইয়েও হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের।লক্ষ্য তাড়ায় ২ বল হাতে থাকতে ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ।১৬ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ক্যারিবিয়ানরা।রান তাড়া করতে নেমে প্রথম ওভারে ১২ রান তুলে ভালো শুরুর আভাস দিয়েছিলেন তানজিদ তামিম।কিন্তু পরের ওভারেই ক্যাচ আউট হন তিনি।৫ বলে ১৫ রান করেন এই ওপেনার।

তিনে ব্যাট করতে নেমে রান তুলতে পারেননি লিটন দাসও।৮ বলে ৫ রান করে ফেলেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাইফ হাসানও।৭ বলে ৮ রানে করেন এই ডান হাতি ব্যাটার।৪ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন শামীম পাটোয়ারী। এতে পাওয়ার প্লেতে ৪২ রানে ৪ উইকেট হারায় টাইগাররা।এরপর দলের হাল ধরেন সোহান ও হৃদয়। দুজনের ব্যাটে ভর করে অষ্টম ওভারে দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা। তবে ৫ রান করে পিয়েরের বলে বোল্ড হন সোহান।এরপর হৃদয় সঙ্গ দিতে থাকেন তানজিম সাকিব।কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি হৃদয়।২৫ বলে ২৮ রান করে তিনি আউট হলেও ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।শেষ দিকে নাসুমকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন সাকিব।দুজনের ব্যাটে ভর করে হারের ব্যবধান কমাতে থাকে বাংলাদেশ।কিন্তু ২৭ বলে ৩৩ রান করে আউট হন সাকিব।এক ওভার পর ১৩ বলে ২০ রান করে ফেরেন নাসুম। এতে ১২৩ রানে ৮ উইকেট হারায় টাইগাররা।শেষ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২০ রান।কিন্তু ওভারে চতুর্থ বলে পিছনে এসে ছক্কা মারতে গিয়ে পা দিয়ে স্ট্যাম্পে আঘাত করেন তাসকিন।এতে তার ৮ বলে ১০ রান এবং মোস্তাফিজের অপরাজিত ১১ রানে ভর করে ২ বল হাতে থাকতে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

You might also like