প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক

নিউজ ডেস্ক
সত্যবাণী

নওগাঁয়: নওগাঁয় পৃথক অভিযানে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন।শুক্রবার (৯ জানুয়ারি) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।এসপি জানান,গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে জেলা শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে অভিযান চালানো হয়।অভিযানে প্রশ্নফাঁস চক্রের মূলহোতা আহসান হাবিব ও মামুনূর রশিদকে আটক করা হয়।তারা লাখ টাকার বিনিময়ে পরীক্ষার আগেই প্রশ্ন সরবরাহ করতে চেয়েছিল বলে অভিযোগ আছে।তিনি আরও জানান, হাবিব ও রশিদের দেওয়া তথ্যমতে একে একে প্রশ্নফাঁস চক্রের ১৮ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে প্রতারিত শিক্ষার্থী,ভুয়া শিক্ষার্থী ও অভিভাবক রয়েছেন।অভিযানে তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়। আটক ১৮ জনের প্রত্যেকের নামে মামলা দায়ের করা হবে।

You might also like