ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস,অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।আজ রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল।এসময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এ অবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ নিয়ে বাস-অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়।তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়।এতে বাস,অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়।এ সময় একজন মোটরসাইকেল আরোহী,বাসের সুপারভাইজার,ও একজন যাত্রী নিহত হয়।হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে।