ফের কলম বিরতিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানকে অপসারণের দাবিতে আগামী সোমবার আবারও কলম বিরতির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।শনিবার (২১ জুন) বিকালে আগারগাঁওয়ের এনবিআর ভবনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।সংবাদ সম্মেলনে বলা হয়,আগামীকাল রোববার (২২ জুন) বাজেট পাসের কার্যক্রম রয়েছে।এজন্য আগামী সোমবার (২৩ জুন) ঢাকাস্থ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনবিআরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্ব-স্ব দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করবেন।সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেন এনবিআরের অধীন কাস্টমস,ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা।সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেন এনবিআরের অধীন কাস্টমস,ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা।

You might also like