বনানীতে গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি সেতু ভবনের পাশের একটি পাঁচতলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে।ভবনের পাঁচতলায় কর্ক সিট ও হার্ডবোর্ডের একটি গুদামে আগুন লাগে।আজ সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,কুর্মিটোলা ও বারিধারা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।