বনানীতে বহুতল ভবনে আগুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর বনানী কাঁচাবাজারের পাশে একটি ভবনের ১১ তলায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস থেকে আগুন নির্বাপনে কাজ করছে সাতটি ইউনিট।বুধবার (১৫ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, বনানী কাঁচা বাজারের পাশে ১১ তলা ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সেখানে অগ্নিনির্বাপনের কাজ করছে সাতটি ইউনিট। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়।

You might also like