বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে ভারত
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকা-দিল্লি: সম্পর্ক স্বাভাবিক করতে এবং গত কয়েক মাসের টানাপোড়েন কাটাতে প্রথম পদক্ষেপ হিসেবে ভিসা কার্যক্রম পূর্ণমাত্রায় চালুর পথে হাঁটছে ঢাকা ও দিল্লি।বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করেছে। অন্যদিকে,ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য তাদের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে যে অস্বস্তি ও তিক্ততা তৈরি হয়েছিল, নতুন বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও দিল্লি তা নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছে।
ভিসা সেবার বর্তমান পরিস্থিতি
পরিসংখ্যান যা বলছে
ভারতে বিদেশি পর্যটক আগমনের ২০ শতাংশেরও বেশি আসে বাংলাদেশ থেকে।ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ২১ লাখ ২০ হাজার এবং ২০২৪ সালে ১৭ লাখ ৫০ হাজার পর্যটক ভারতে গিয়েছিলেন।তবে,রাজনৈতিক অস্থিরতা ও ভিসা বিধিনিষেধের কারণে ২০২৫ সালে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে চার লাখ ৭০ হাজারে নেমে আসে।বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে ভারতীয় মিশনের বাইরে বিক্ষোভের ঘটনার পর ২০২৪ সালের মাঝামাঝি থেকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট সীমিত করা হয়েছিল।এখন সম্পর্কের এই নতুন মোড়ে দুই দেশই হারানো সেই স্বাভাবিকতা ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে।