বাংলাদেশে উগ্র মৌলবাদের ভয়াবহ মানবাধিকার লংঘনে জেনেভা জাতিসংঘ প্রাংগনে পোস্টার প্রদর্শনী
প্রেস রিলিজ
সত্যবাণী
জেনেভা: জেনেভা থেকে জাতিসংঘ সংবাদ দাতা), ২৬শে ও ২৭ শে সেপ্টেম্বর ২ দিন ব্যপী জেনেভা জাতিসংঘ চত্বরে, ৬০ তম মানবাধিকার কমিশনের নিয়মিত অধিবেশন চলাকালীন “ বাংলাদেশে উগ্র মৌলবাদের উত্থান ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।জেনেভা ভিত্তিক মানবাধিকার সংগঠন ফোরাম ফর সেকুলার বাংলাদেশ দুই দিন ব্যাপী এই পোস্টার প্রদর্শনী আয়োজন করে।প্রদর্শনীর সহ আয়োজক সংস্থা হিসেবে অংশ গ্রহণ করেন জেনেভা ভিত্তিক মানবাধিকার সংগঠন বাংলাদেশ মাইনোরিটি এলায়েন্স এন্ড ন্যাশনাল হিউম্যান রাইটস।বাংলাদেশী ডায়াসপোরা ও সিভিল সোসাইটি র পক্ষে অংশগ্রহণ করেন,জমাদার নজরুল ইসলাম, শ্যামল খান,অরুন বড়ুয়া,পলাশ বড়ুয়া,সসীম বড়ুয়া,পায়েল বড়ুয়া,রিমি বড়ুয়া,সুনীল চক্রবর্তী প্রমুখ ।
প্রদর্শনীতে প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বর্তমান ইউনুস রেজিমের বিগত এক বৎসর সময় কালে ,ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও উগ্র মুসলিম মৌলবাদের উত্থান সংক্রান্ত, মোট ৩০ টি পোস্টার উপস্থাপন করা হয়।প্রদর্শনীর উদ্যেক্তা সংগঠক জেনেভাস্হ মানবাধিকার কর্মী রহমান খলিলুর মামুন. বলেন ‘বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় বিশ্বজনমত গড় তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী পোস্টার প্রদর্শনী তে মোট পাঁচটি ক্যাটাগরী ৩০ টি ছবি উপস্থাপন করা হয়েছে।ক্যাটাগরী গুলো ছিল উগ্র ইসলামিক মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, সংবাদ পত্রের স্বাধীনতা কন্ঠ রোধ ও সাংবাদিক নির্যাতন, মব সন্ত্রাস ও নারী- শিশু যৌন নির্যাতন ।
বিপুল সংখ্যক বিদেশি কূটনীতিক, সহস্রাধিক বিদেশি এনজিও কর্মী ও মানবাধিকার অধিবেশনে আগত শত শত মানবাধিকার কর্মী পোস্টারের ভয়ংকর হ্রদয় বিদারক ছবি দেখে তাদের হৃদয় অনুভূতি ব্যাক্ত করেন । ক্যামেরুনের মানবাধিকার কর্মী চোঙহী জোসেফ ভয়ন্কর নারী ধর্ষনের ছবি গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমি অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি , এমন বর্বর নারকীয় নির্যাতন মধ্যযুগের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি চলছে বাংলাদেশে । তিনি বলেন মোহাম্মদ ইউনুস এমন পৈশাচিক ঘটনা প্রবাহ পৃষ্ঠপোষকতা করে নোবেল শান্তি পুরস্কার কলন্কিত করেছেন । এমন ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিশ্বজনমত গড়ে উঠা জরুরী । অসংখ্য মানবাধিকার কর্মী ও কূটনীতিক ব্যাক্ত্বিত্ব বাংলাদেশের চলমান সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার বিরুদ্ধে সংঘটিত অপরাধ বিষয়ক মন্তব্য বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পরে বর্তমান ড. ইউনুস সরকারের ক্রমবর্ধমান সন্ত্রাসী নীতির কারণে বাংলাদেশ একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্র ও গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে ।