বাংলাদেশ অব্যাহত সন্ত্রাস, নির্বিচারে হত্যা, ধর্ষণ, মব ভায়লেন্স ওও মানবাধিকারলঙ্ঘনের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
সত্যবাণী লন্ডন:সারা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অব্যাহত সন্ত্রাস, নির্বিচারে হত্যা,র্ষণ,মব ভায়লেন্স ও ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউকে ও ভয়েচ ফর হিউম্যান রাইটস ইউকে এর উদ্যোগে এক প্রতিবাদ সভা গত ৬ জুলাই রবিবার,পূর্ব লন্ডনের মাইক্রবিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউকের সভাপতি ডক্টর আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় ও ভয়েচ ফর হিউম্যান রাইটস ইউকের উপদেষ্টা ফজলে রাব্বী স্মরন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ অব্যাহত সন্ত্রাস,নির্বিচারে হত্যা,ধর্ষণ, মব ভায়লেন্স ও ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিকার ভুমিকার তীব্র সমালোচনা করা হয়।প্রশাসনের নাকের ডগায় এইসকল অনৈতিক,আসামাজিক,অমানবিক ধর্ষণ,মব ভায়লেন্স,শিশু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন ও দখল্বাজি লুটপাট হয়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্কেপ না নেয়ায় এইসব ঘটনা দিন দিন বেড়েই চলছে এবং সারা দেশ এখন নৈরাজ্যের কারখানায় পরিনত হয়েছে।সভায় বক্তারা সারাদেশে অব্যাহত ভাবে চলমান সকল নৈরাজ্যে গভির উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন,সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী,সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। ইউকে হিউমেন রাইটস ইন্টারন্যাশনাল এর সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সাধারন সম্পাদক জামাল আহমেদ খান,নিজামুল হক নজমুল,মানবাধিকার কর্মী খন্দকার তারেক রায়হান,ডঃ নোবেল খান, মকসুদ রহমান,ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মূশফিক জায়গিরদার, সাংবাদিক কামরুল আই রাসেল,সাংবাদিক সুয়েজ মিয়া,আনোয়ার কামাল দুলাল,হালিমা আক্তার সুমনা,আয়েশা সিদ্দিকা,আফ্রুজা সুলতানা শিমু, এডভোকেট সগির আহমেদ, জালালাবাদ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আব্দুল বাছির, ইউপি চেয়ারম্যান মুহিম তালুকদার,খালেদ আহমেদ রাজ,মোঃ হাবিবুর রহমান, সারওয়ার হুসেন সাজু, কুতুব উদ্দিন জুয়েল,শামিম আহমেদ,সাংবাদিক ফরিদ আহমেদ ইমন,ফখরুল কামাল জুয়েল,সুনামগঞ্জ জেলা সমিতির ট্রেজারার আব্দুস সালাম,ইস্কন নেতা সুকুমার দাশ,মোঃ পাবেল মিয়া,এ টি এম রায়হান,সাংবাদিক মিয়া মোঃ হেলাল, গোলাম সারওয়ার সাইফ,আল আমিন,আলিম উদ্দিন ফয়সল সহ অনেকে।

You might also like