বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলা সাহিত্যে কবিতা,কথাশিল্প, প্রবন্ধ,গবেষণাশিশুসাহিত্য, অনুবাদ ও নাটকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাচ্ছেন ৯ ব্যক্তিত্ব।আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রাপ্তরা হলেন- কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস,প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক,শিশুসাহিত্যে হাসান হাফিজ,অনুবাদে আলী আহমদ,গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান,বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে এ আয়োজন করা হয়।বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’ অনুমোদন করেছে।

You might also like