বিএনএসবি চক্ষু হাসপাতালে একদিনে পাঁচ শতাধিক চোখের রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার সদর উপজেলার মাতারকাপন এলাকায় অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে ৫০০ জন চোখের রোগীকে চোখের চিকিৎসা, ৪৮ জনকে চোখের ছানী অপারেশন করে লেন্স সংযোজন করে প্রদান হয়েছে।সোমবার (৭ জুলাই) মৌলভীবাজার জেলার মাতার কাঁপন এ অবস্থিত বিএনএসবি চক্ষু হসপিটাল অস্ট্রেলিয়ার দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন (The Fred Hollows Foundation) এর সহায়তায় সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে। ক্যাম্পে পাঁচ শতাধিক জন চোখের চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে যাদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন, তাৎক্ষণিকভাবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ ও চশমা দেয়া হয়। চোখের রোগীদের মধ্যে ৪৮ জনের চোখে ছানী (Cataracts) ধরা পরে। তাদেরকে দু’টি বাসে করে হাসপাতালে এনে অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করে দেওয়া হয়েছে। হাসপাতালের কন্সাল্টেটেন্ট ডা: বুরহান উদ্দিন স্বপন ছানী রোগীদের চোখে অপারেশন করে লেন্স সংযোজন প্রদান করেছেন ।অপারেশনের কয়েক ঘণ্টা পরই গাড়ি দিয়ে তাদেরকে পুনরায় সিলেটের দক্ষিণ সুরমায় তাদের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়। এর পূর্বে সবাইকে হাসপাতালের মিলনায়তনে একত্র করে আগামী কয়েকদিন কি নিয়ম মেনে চলবেন, কোন ঔষধ কয়বার চোখে দিবেন ইত্যাদি বুঝিয়ে দেওয়া হয়।উল্লেখ্য যে, মৌলভীবাজার জেলার মাতার কাঁপন এ অবস্থিত বিএনএসবি চক্ষু হসপিটাল প্রতিষ্ঠার পর থেকে সিলেট বিভাগের রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করে সুনাম অর্জন করে আসছে। বর্তমানে মৌলভীবাজার জেলা শহরের বিশিষ্ট সাংবাদিক, ছড়াকার , সাহিত্যিক ও লেখক আব্দুল হামিদ মাহবুব এই হসপিটালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

You might also like