বিকেল ৪টায় শেষ হতে পারে জাকসুর ভোট গণনা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা বিকেল ৪টায় শেষ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ড.লুৎফুল এলাহী।গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।ড.লুৎফুল এলাহী বলেন,এখন পর্যন্ত তিনটি হলের ভোট গণনা শেষ হয়েছে।সারারাত ভোট গণনা চলেছে এবং দ্রুত গণনা সম্পন্ন করতে সকালে অভিজ্ঞ লোকবল আনার পরিকল্পনা করা হয়েছে।এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে। তবে শেষ মুহূর্তে ভোটারদের ভিড় বেড়ে যাওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও তাজউদ্দীন আহমদ হলে ভোট শেষ হতে কিছুটা দেরি হয়।পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা শুরু হয়, যা এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে।

You might also like