বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ময়মনসিংহ: ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলায় ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে ইঞ্জিনটি বিকল হয়ে চট্টগ্রাম-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী ট্রেনটিতে এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন।তিনি বলেন,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটির ইঞ্জিনে পথে হঠাৎ আগুন থেকে ধোয়ার সৃষ্টি হয়।এতে ইঞ্জিনটি বিকল হয়ে যায়।খবর পেয়ে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে।আশা করছি অল্প সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি ময়মনসিংহে আনা হবে।এরপর ময়মনসিংহ-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল সচল হবে”,বলেন ওসি।এদিন বেলা সাড়ে ১২টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়।পরে দুপুর আড়াইটার দিকে ট্রেনের হুক লাগিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। এতে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ ছিল।