বিবিটি’র নির্বাহী সম্পাদক সাইফ রিজভীর পিতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মজুমদারের মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও বৃটিশ-বাংলা টাইমস (বিবিটি) অনলাইন সংবাদ মাধ্যমের নির্বাহী সম্পাদক সাইফ রিজভীর পিতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মজুমদারের ইন্তেকালে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন । ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের,সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন।নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য,আলহাজ্ব হাবিবুর রহমান ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় কুমিল্লা মহিলা কলেজ রোডের নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।তিনি দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।সাইফ রেজভী দেশে পৌছার পর ১৮ জুলাই শুক্রবার বাদ আসর জানাজা নামাজ শেষে মরহুমকে কুমিল্লা জেলার নলকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।পিতার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সাইফ রিজভী।

You might also like