ভারমুক্ত তারেক রহমান; তিনিই এখন বিএনপির চেয়ারম্যান

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান পদে তারেক রহমানের নিযুক্তি অনুমোদন করেছে দলের স্থায়ী কমিটি।শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়।এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়।এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

You might also like