ভাষাসৈনিক নাফিসা কবীর আর নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ শহীদ সাংবাদিক বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের বোন ভাষাসৈনিক নাফিসা কবীর মারা গেছেন। সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বজনদের সূত্রে এ খবর নিশ্চিত করেছেন নাফিসার ভাগ্নি সংসদ সচিবালয়ের উপ-সচিব লাবণ্য আহমেদ।নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছিলেন নাফিসা কবীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।ছাত্রজীবনেই ভাইদের সঙ্গে কমিউনিস্ট পার্টির রাজনীতিতে যোগ দেন। ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন তিনি।

মাধ্যমিক পরীক্ষায় তৎকালীন ফেনী মহকুমার আমিরাবাদ হাইস্কুল থেকে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেলও পান নাফিসা কবীর। মানবতা, নারী-পুরুষের সমতা, সুশাসন, গণতন্ত্রের উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন নাফিসা কবীর। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন।

You might also like