ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে বিএনপি প্রতিনিধি নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক,আঞ্চলিক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।এর আগে শনিবার (২২ নভেম্বর) সকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান।