ভোরে ভূমিকম্পে কাঁপলো ঠাকুরগাঁও

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঠাকুরগাঁও: উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে ভূমিকম্প হয়।অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে,ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে অনুভূত ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্র ছিল ৩ দশমিক ৪।তবে ভূমিকম্পের গভীরতা এখনও নিরূপণ করা যায়নি।ধারণা করা হচ্ছে,এটি অগভীর ভূমিকম্প ছিল।এখন পর্যন্ত ভূমিকম্পে কোনও ধরনের ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

You might also like