মনোহরগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
সত্যবাণী

কুমিল্লা: মনোহরগঞ্জ উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন একজন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলা খিলা দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় বাস রেখে চালক পালিয়ে যায়।দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ।নিহত দুজন হলেন,খিলা ইউপির উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শাহ আলম (৬৫) ও অটোরিকশা চালক বাদলকে (১৫)।প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার দুপুরে কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলা খিলা বাজার এলাকায় একটি মালবাহী ট্রাক ডানদিকে ইউটার্ন নিচ্ছিল।এ সময় নোয়াখালী থেকে আসা ঢাকাগামী একটি বেপরোয়া গতির যাত্রীবাহী নীলাচল বাস পেছন থেকে ওভারটেক করার সময় খিলা অভিমুখে যাওয়া একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।

এ সময় বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশায় থাকা দুই যাত্রী ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়।ঘটনাস্থল থেকে অবচেতন অবস্থায় গুরুতর আহত অটোরিকশাচালক বাদলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।আরেক যাত্রী অটোরিকশাচালক বাদলের বাবা গুরুতর আহত শফিকুর রহমানকে অটোরিকশা চালক বাদলকে (১৫) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You might also like