মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা হামলা

নিউজ ডেস্ক
সত্যবাণী

মাগুরাঃ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।এসময় বাড়ির গেটে সামান্য আগুন লাগলেও তা দ্রুত নিভে যায়।বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার কেশব মোড়ের বাড়িতে এ ঘটনা ঘটে।দুর্বৃত্তদের ইটপাটকেলের আঘাতে বাড়ির গ্লাস ভেঙে যায়।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করে। বাড়িটির চারপাশে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

You might also like