‘মিশরের সাথে ডাকাতি করা হয়েছে’ বিশ্বকাপ নিয়ে কড়া মন্তব্য মামদানির
নিউজ ডেস্ক
সত্যবাণী
স্পোর্টসঃ যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও এবার পৌঁছে গেছে বিশ্বকাপে মিশরের বিতর্কিত বিদায়ের রেশ।আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর নাটকীয় হারের পর রেফারিং নিয়ে যখন তীব্র বিতর্ক চলছে,তখন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে মন্তব্য করেছেন,মিশরের সাথে ডাকাতি করা হয়েছে।তার এই মন্তব্য বিশ্বকাপের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।আজ মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর থেকেই মিশরে ম্যাচ পরিচালনা ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর ব্যবহারের সমালোচনা শুরু হয়।পরে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) রেফারির সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছেও অভিযোগ জানায়।এর একদিন পর,বুধবার (৯ জুলাই) নিউইয়র্কে ‘নেক্সট স্টপ:বেটার বাসেস,ফাস্টার সার্ভিস’ কর্মসূচি ঘোষণা করতে গিয়ে বিশ্বকাপের সেই বিতর্ক টেনে আনেন মেয়র মামদানি।দ্রুতগতির বাসসেবা চালুর ফলে যাত্রীদের সময় সাশ্রয়ের সুফল তুলে ধরতে গিয়ে তিনি বলেন,ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে।পরিবারের সঙ্গে সকালের নাশতা করতে পারবেন,সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন।আর বন্ধুদের সঙ্গে একমত হতে পারবেন যে,গতকাল মিশরকে ছিনতাই করা হয়েছে।সবকিছুর ঊর্ধ্বে, এটি নিউইয়র্কবাসীর কাছে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেবে।