মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়।বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান,মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকেই তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল।এ কারণে চিকিৎসকরা তাকে আইসিইউতে দিয়েছিলেন।সবশেষ বুধবার সন্ধ্যার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।এরপর তার পরিচিতরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।পরে সেখানে তার পাকস্থলী ওয়াশ করা হয়।পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়।হাসপাতাল সূত্র জানিয়েছেন,হাসপাতালে আনার পর বিষক্রিয়ার আশঙ্কায় মেঘমল্লার বসুর পাকস্থলী ওয়াশ করা হয়েছিল।

You might also like