রতন সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ, ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে নাট্যকার, শিক্ষক, লেখক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসায় হামলা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ, ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী করেছেন।শুক্রবার ১ জুলাই রাজধানীর উত্তরায় একুশে পদকপ্রাপ্ত, নাট্যকার, শিক্ষক, লেখক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসায় মসজিদ থেকে শত শত লোক জুম্মার নামাজের পর সংঘবদ্ধ হয়ে হামলা ও ভাঙচুর করেছে। এ সময় রতন সিদ্দিকীকে লাঞ্ছিত করা হয়।বিবৃতিতে সালেহ আহমেদ এই ঘটনার সুষ্ঠ তদন্ত, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী করেন।