রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।এতে গুরুতর আহত অবস্থায় রয়েছেন চালক ও আরেক যাত্রী।আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,সিএনজি অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই সিএনজিটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।গুরুতর আহত তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান,আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।দুর্ঘটনার পরপরই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।সিএনজি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।