রাজধানীর কুড়িলে ভয়াবহ আগুন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে একটি বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। অবশ্য আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।