রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ রাজধানীর মৌচাকে সিদ্ধেশ্বরী স্কুলের পাশের মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে মসজিদে আগুন লাগে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।