রাজবাড়ীতে বজ্রপাতে নারী ও কিশোরের মৃত্যু, আহত ৪
নিউজ ডেস্ক
সত্যবাণী
রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় পাট ধোয়ার সময় বজ্রপাতে এক নারী ও এক কিশোরের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।শনিবার বিকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন আনোয়ারা বেগম ও তামিম।তারা কাচারীপাড়া গ্রামের বাসিন্দা।আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।স্থানীয়রা জানান,বিকালে কিশোর তামিম ও আনোয়ারা বেগম বিলের মাঠে পাট ধোয়ার কাজ করছিলো।হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়।সে সময় বজ্রপাতে তামিম ও আনোয়ারা বেগমসহ আরও তিনজন গুরুতর আহত হয়।তাৎক্ষণিক স্থানীরা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারা ও তামিমকে মৃত ঘোষণা করেন।এদিকে বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের জবেদা বেগম বিকালে রান্না করার সময় বজ্রঘাতে আহত হয় তিনি।