রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বঙ্গভবনে বিএনএফ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ’র সংলাপ শুরু হয়েছে।এর আগে বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে প্রবেশ করে দলটির সাত সদস্যের প্রতিনিধি দল।বিকেল ৪টায় দলটির নেতারা চলমান সংলাপে যুক্ত হন।বিএনএফ প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেয়।সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলের সেক্রেটারি জেনারেল ড. নজরুল ইসলাম আল মারুফ, ভাইস চেয়ারম্যান এ ওয়াই এম কামরুল ইসলাম, মো. আতিকুর রহমান নাজিম, মমতাজ সুলতানা আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. শফিউল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ প্রমুখ।